Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

Icon

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Advertisement

পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সাঁথিয়া পৌরসভার শালঘর মহল্লা ও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, শালঘর মহল্লার রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগলকে প্রথমে শিয়ালটি কামড়ায়। পরে শিয়ালটি লোকালয়ে ঢুকে বিভিন্ন বাড়িতে গিয়ে একে একে কয়েকজনকে কামড়ে আহত করে।

আহতরা হলেন—শালঘর মহল্লার জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া খাতুন (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪)। এছাড়া পাশের গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সিনহা (৩), লাকি (৩০), বায়জিদ (৬), রেহেনা (৪২) ও সামসুর (২২) শিয়ালের কামড়ে আহত হন।

পরে এলাকাবাসী শিয়ালটি একটি ঝোপ থেকে তাড়িয়ে ধরে পিটিয়ে মেরে ফেলেন।

আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

রাশিয়া থেকে অক্টোবরে আসবে রূপপুরের ইউরেনিয়াম

রাশিয়া থেকে অক্টোবরে আসবে রূপপুরের ইউরেনিয়াম

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম