Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

Advertisement

রাজবাড়ীতে এক দিনে নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সি প্রায় ২শ জন মানুষ কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর হাসপাতালে সরেজমিন গিয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নেওয়ার এমন চিত্র দেখা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কেবল বৃহস্পতিবার এক দিনেই কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে অন্তত ২শ রোগী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা রেশমা আক্তার বলেন, আমার ছেলে বাড়ির মধ্যে খেলাধুলা করছিল। হঠাৎ কোথা থেকে যেন একটি কুকুর এসে আমার ছেলেকে কামড়ে দিয়ে চলে যায়। এরপরই ছেলেকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসে জলাতঙ্কের ভ্যাকসিন দিয়েছি।

একই গ্রামের কুকুরে কামড়ানো আক্রান্ত লতিফ শেখ বলেন, আমি বাড়ির কাছে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে কুকুরটা এসে আমার বুকে ও পায়ে খুব জোরে কামড় দিয়ে চলে যায়। পরে জানতে পারলাম আমাদের গ্রামের শিশুসহ কয়েকজনকে কুকুরটি কামড়েছে। আমি পরিবারসহ সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. বেলায়েত হোসেন যুগান্তরকে বলেন, সদর হাসপাতালে দিন দিন কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে আমরা সবাইকে বলব—নিজেরা সচেতন হন এবং অন্যকেও সচেতন হতে উৎসাহিত করুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না: ছাত্রশিবির সেক্রেটারি

আরও পড়ুন

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম