Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

Advertisement

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

Advertisement

পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। মাছটি ২৬০০ টাকা কেজি দরে  ৫৭ হাজার ২০০ টাকা টাকা দিয়ে কিনে নেন কুমিল্লার বাসিন্দা এক পর্তুগাল প্রবাসী।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান অনলাইনের মাধ্যমে মাছটি বিক্রি করেন। এর আগে বিকালে পদ্মা নদীর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা এলাকা হতে মাছটি শিকার করেন স্থানীয় জেলে ঠান্ডু হলদার।

মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, জেলে ঠান্ডু হলদার পদ্মা নদীতে জাল ফেলে ২২ কেজি ওজনের ওই বড় সাইজের কাতলা মাছটি ধরেন। মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসলে আমি ২৫০০ টাকা কেজি দরে ৫৫ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে মাছটি কিনে রাখি।

এরপর বিক্রির জন্য অনলাইনে মাছটির ছবি ও ভিডিও শেয়ার করলে পর্তুগাল প্রবাসী এক ব্যক্তি কেনার আগ্রহ প্রকাশ করেন। এরপর প্রতি কেজি ২৬০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২০০ টাকায় তার কাছে মাছটি বিক্রি করে বিশেষ ব্যবস্থায় কুমিল্লায় তার ঠিকানায় পাঠিয়ে দেই।

তিনি আরও জানান, পদ্মা নদীর মিঠা পানির বড় সাইজের মাছগুলো খুবই সুস্বাদু হয়। তাই দামও বেশ চড়া। তবে বিক্রির জন্য অনলাইনে তোলা হলে হলে দ্রুত সময়ের মধ্যে এ ধরনের মাছ বিক্রি হয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম