Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

চীনা ওই নাগরিকের নাম জিয়াকিয়ান।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর তিন মাসের প্রেম। সেই প্রেমের টানে সুদূর চীন থেকে এক মাসের ভিজিট ভিসায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুরে ছুটে এলেন এক চীনা যুবক। স্বপ্ন ছিল প্রেমিকাকে বিয়ে করে নতুন জীবন শুরু করার। কিন্তু প্রেমিকার পরিবারের আপত্তি ও স্থানীয়দের অসম্মতিতে শেষ পর্যন্ত বিয়ের স্বপ্ন পূরণ হলো না। ফিরতে হলো হতাশা নিয়ে।

চীনা ওই নাগরিকের নাম জিয়াকিয়ান। পাসপোর্ট অনুযায়ী, তার জন্ম ১৭ মার্চ ১৯৯২। তিনি চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা এবং নিজ দেশে একটি রেস্তোরাঁয় শেফ হিসেবে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উইচ্যাটে পরিচয়ের পর দেবিদ্বারের সুলতানপুর এলাকার এক তরুণীর সঙ্গে মো জিয়াকিয়ানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাসের সম্পর্কের পর বিয়ের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসেন। তরুণী বিয়েতে সম্মতি দিলেও তার পরিবার ও এলাকাবাসী এ বিয়েতে রাজি হননি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে দেবিদ্বার থানা পুলিশের দুই কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী ওই চীনা নাগরিকের সঙ্গে কথা বলেন। তাকে আপাতত নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে কুমিল্লা শহরের একটি হোটেলে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

এ সময় তাকে জানানো হয়, ভবিষ্যতে বাংলাদেশে বিয়ে করতে চাইলে নিজ দেশের দূতাবাস ও পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় বাংলাদেশে আসার পরামর্শ দেওয়া হয়। মুসলিম রীতিতে বিয়ে করতে চাইলে সংশ্লিষ্ট ধর্মীয় ও আইনগত বিধিবিধান অনুসরণের বিষয়টিও তাকে অবহিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ব্যক্তির চীনা নাগরিকত্ব নিশ্চিত করতে তার পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, উইচ্যাটে পরিচয়ের পর দেবিদ্বারের সুলতানপুর এলাকার এক তরুণীর সঙ্গে চীনা নাগরিক জিয়াকিয়ানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর পরিবার বিয়েতে রাজি না হওয়ায় তাকে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো পক্ষের অভিযোগ না থাকায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

আওয়ামী লীগ নেতা তাজ গ্রেফতার

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৪৯৬

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৪৯৬

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

ফরিদপুরে কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ফরিদপুরে কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

অস্ত্র উদ্ধারে গিয়ে তোপের মুখে ডিবি

অস্ত্র উদ্ধারে গিয়ে তোপের মুখে ডিবি

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম