Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’—ওসিকে যুবলীগ নেতার হুমকি

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’—ওসিকে যুবলীগ নেতার হুমকি

অভিযুক্ত আফরান খাঁন মাহিম এবং আবু জাফর রানা। ফাইল ছবি

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে থানায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী। এর আগে শুক্রবার পৃথকভাবে ফেসবুক লাইভ ও থানার সরকারি নম্বরে ফোন করে এ হুমকি দেওয়া হয়।

হুমকিদাতারা হলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। তাদের ফেসবুক লাইভ ও ফোনালাপের রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে যুবলীগ নেতা আবু জাফর রানাকে ওসিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, এখনো সময় আছে। আপনি বাংলাদেশে থাকবেন, আপনাকে থাকতে হবে, এটা আমরা দেখব। অযথা কোনো নেতাকর্মীকে হয়রানি করা যাবে না।

লাইভে তিনি আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের জয়ধ্বনি হবে বলেও মন্তব্য করেন। এ সময় কতজনকে আটকানো বা গ্রেফতার করা যায়, তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। একপর্যায়ে ওসি ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ করেও হুমকিমূলক বক্তব্য দেন আবু জাফর রানা। তার বক্তব্যে ছিল, হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব।

অন্যদিকে, একই দিন ছাত্রলীগ নেতা আফরান খাঁন মাহিম রামগঞ্জ থানার সরকারি নম্বরে ফোন করেন। ছড়িয়ে পড়া ফোনালাপে তাকে পুলিশকে উদ্দেশ করে বলতে শোনা যায়, বিএনপির কথায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেফতার বা হয়রানি করা হলে থানায় আগুন দেওয়া হবে।

তবে ফেসবুক লাইভ ও ফোনালাপের রেকর্ড কখন এবং কোথা থেকে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ এবং ছাত্রলীগ নেতার ফোনালাপের রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

তাহেরপুত্র বিপ্লবের কল রেকর্ডিং ভাইরাল ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

মধ্যরাতে বাসার আলমারি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, ঘটনাস্থলে নয়ন

মধ্যরাতে বাসার আলমারি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, ঘটনাস্থলে নয়ন

আরও পড়ুন

ফরিদপুরে কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ফরিদপুরে কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

অস্ত্র উদ্ধারে গিয়ে তোপের মুখে ডিবি

অস্ত্র উদ্ধারে গিয়ে তোপের মুখে ডিবি

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম