Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি

ফয়জুল আজিম নোমান। ফাইল ছবি

Advertisement

স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে প্রত্যাহারের চার দিন পর থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সে তার সংযুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম। তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি জানান, গত বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও নিজের প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দাগনভূঞা থানার ওসি হিসেবে এখনো কাউকে পদায়ন করা হয়নি। আপাতত ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে থানার দায়িত্ব পালন করবেন।

এদিকে দায়িত্বপ্রাপ্ত ফেরদৌসি বেগম বলেন, শনিবার সকাল থেকে থানার দায়িত্ব বুঝে নিয়েছি। দায়িত্ব পালনকালে কোনো ধরনের দালাল বা মামলাবাণিজ্যে জড়িত ব্যক্তিরা থানায় জায়গা পাবেন না। সেবাপ্রার্থীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ নজর থাকবে।

এর আগে নিষিদ্ধ সংগঠন দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ ফাঁস হলে তোলপাড় শুরু হয়। গত মঙ্গলবার গভীর রাতে ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমে প্রকাশিত হলে বুধবার বিকালে ওসি নোমানকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

এর মধ্যে একই দিন তাকে খাগড়াছড়িতে বদলি করা হলেও নানা অজুহাতে শুক্রবার রাত পর্যন্ত তিনি থানা ছাড়েননি। ওসির বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও সাম্প্রতিক নারী কাণ্ড নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। 

সর্বশেষ শনিবার ‘প্রত্যাহারের তিন দিনেও থানা ছাড়ছেন না ওসি নোমান, ক্ষোভে ফুঁসছে দাগনভূঞা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। মধ্যরাতে এ সংবাদ দেখে জেলা পুলিশ ফের নড়েচড়ে বসে। ভোরের আলো ফোটার আগে ওসি নোমানকে দাগনভূঞা থানা থেকে ডেকে জেলা পুলিশ লাইন্সে নেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ২০

বিএনপির দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ২০

ওসির কুরুচিপূর্ণ আচরণ: দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রীর

ওসির কুরুচিপূর্ণ আচরণ: দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রীর

যুবলীগ নেত্রীকে ওসি, ‘আমার কাছে এলে তোমার কোনো ব্যথাই আর থাকবে না’

যুবলীগ নেত্রীকে ওসি, ‘আমার কাছে এলে তোমার কোনো ব্যথাই আর থাকবে না’

জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর

ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষণা জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে অডিও ভাইরাল, সেই ওসি প্রত্যাহার

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে অডিও ভাইরাল, সেই ওসি প্রত্যাহার

‘ওসি থাকলে সব ঠিক’—যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ভাইরাল

‘ওসি থাকলে সব ঠিক’—যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ভাইরাল

আরও পড়ুন

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’—ওসিকে যুবলীগ নেতার হুমকি

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’—ওসিকে যুবলীগ নেতার হুমকি

রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি

রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম