Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে অডিও ভাইরাল, সেই ওসি প্রত্যাহার

Icon

ফেনী ও দাগনভূঞা প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে অডিও ভাইরাল, সেই ওসি প্রত্যাহার

ওসি ফয়জুল আজীম নোমান

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীর সঙ্গে কল রেকর্ড ফাঁসের ঘটনায় ফেনীর দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

তিনি জানান, ফয়জুল আজীম নোমানকে থানা থেকে প্রত্যাহার করে আপাতত জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসি ফয়জুল আজীম নোমান এবং দাগনভূঞা পৌর কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে সনিকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি।

এ সময় তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

সনি কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে সনি ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। এছাড়া দুই লাখ টাকা দেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ওসি ও সনির কথোপকথনের অডিওটি প্রকাশ্যে আসে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন সনি। তার দাবি, গ্রেফতারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেন এবং তাকে আলিঙ্গনের অনুরোধ জানান। এছাড়া ৫৪ ধারায় আদালতে পাঠানোর কথা বলে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে তিনি ওসিকে দুই লাখ টাকা ঘুস দেন বলে দাবি করেন; কিন্তু টাকা নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

সনি আরও অভিযোগ করেন, জামিনে মুক্তির পরও ওসি তাকে নিজের বাসায় যাওয়ার জন্য অনুরোধ করেন এবং আপত্তিকর ইঙ্গিত দেন। এতে সাড়া না দিলে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বানিয়ে গ্রেফতারের ভয় দেখানো হয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওসির বিরুদ্ধে বিচার দাবি করেছেন তিনি।

তবে প্রত্যাহারের আগে অভিযোগ অস্বীকার করে ওসি ফয়জুল আজীম নোমান দাবি করেছিলেন, আসামি গ্রেফতারের কৌশল হিসেবে ও অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তিনি সনিকে বাসায় আসতে বলেছিলেন। এর পেছনে অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ওসি থাকলে সব ঠিক’—যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ভাইরাল

‘ওসি থাকলে সব ঠিক’—যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ভাইরাল

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম