Logo
Logo
×

Advertisement

জাতীয়

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

দাগনভূঞায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি: যুগান্তর

Advertisement

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল সিকি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস, ব্যাংক লুট, বিদেশে টাকা পাচারকারী ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার কুস্তি খেলে বিরোধী মতের কণ্ঠরোধ করেছে। নিজেরাই অগ্নিসংযোগ করে বিরোধী নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। বন্দুকের নল তাক করে ক্যাঙ্গারু কোর্টের আদেশ নিয়ে জেলে দিয়ে নাৎসি বাহিনীর আচরণ করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে দাগনভূঞার সরকারি আতাতুর্ক মডেল হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আবদুল আউয়াল মিন্টু বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য এ দেশের অত্যাচারিত, নির্যাতিত ও গুম-খুনের শিকার পরিবার ও দেশের মানুষ জীবন বাজি রেখে রাস্তায় নেমে ফ্যাসিবাদ সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। গণতান্ত্রিক ধারার যাত্রা শুরু হওয়ায় স্বৈরাচারদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা আবার অতীত চরিত্রে ফিরে আসতে চায়। অগ্নিসন্ত্রাস বিশেষজ্ঞ আওয়ামী লীগ লগি-বৈঠা, খুন, অপহরণসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেশে নারকীয় তাণ্ডব চালাচ্ছে। 

তিনি বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। 

পরিবেশমন্ত্রী বলেন, অপকর্ম ও অগ্নিসন্ত্রাস বিশেষজ্ঞ ক্ষমতালোভী আওয়ামী লীগ জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল। জনগণ জেগে উঠেছে। পাড়া-মহল্লায় দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে অপকর্মের হোতাদের প্রতিহত করুন। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ, দখলবাজ ও অপকর্মের হোতাদের আইনের আওতায় এনে এ এলাকাকে শান্তির জনপদ সৃষ্টি করুন। অপকর্ম নিজেও করব না, অপরকেও করতে দেব না—এ প্রতিজ্ঞা করুন। 

তিনি আরও বলেন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসী, বিদেশে টাকা পাচারকারীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার সোচ্চার হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তবে আইন নিজের হাতে তুলে নেবেন না। 

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জেলা বিএনপি সদস্য মাহবুবুল হক মানিক, মো. রফিকুল ইসলাম, দাগনভূঞা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব সাইফুর রহমান স্বপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সীমান্তে ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ২ পিস্তল

সীমান্তে ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ২ পিস্তল

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

বেদেপল্লীতে মিলল বস্তাভর্তি টাকা-মাদক

বেদেপল্লীতে মিলল বস্তাভর্তি টাকা-মাদক

আরও পড়ুন

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল: পরিবেশমন্ত্রী

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে বিজিবির খাবার-পানি সরবরাহ করেছে আ.লীগ—প্রচারটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

গোপালগঞ্জে বিজিবির খাবার-পানি সরবরাহ করেছে আ.লীগ—প্রচারটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম