Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

অর্ধকোটি টাকার চোরাই সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ

Advertisement

যশোরের অভয়নগরে ১৫০ টন চোরাই সরকারি গমসহ একটি লাইটার (কার্গো) জাহাজ জব্দ করেছে এসআরবি-৬। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের সুকানিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট-সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও জাহাজটি জব্দ করা হয়। জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা।

অভিযান চলাকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু, সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফুর রহমান এবং এসআরবি-৬-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন—জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী এলাকার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলার হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়া নৌবন্দরে আসে এবং বেঙ্গল খেয়াঘাট-সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন ‘এমভি সূর্যবানু-১১’ নামের জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন সরকারি গম ও জাহাজটি জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে গম ও জাহাজটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেশবপুরে সাংবাদিককে ধরে পুলিশে দিলেন এনসিপি কর্মীরা

কেশবপুরে সাংবাদিককে ধরে পুলিশে দিলেন এনসিপি কর্মীরা

মধ্যরাতে যশোরে কয়েকটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

মধ্যরাতে যশোরে কয়েকটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

আরও পড়ুন

পটিয়ায় এমপির পিএসের আপত্তিকর ভিডিও ফাঁস!

পটিয়ায় এমপির পিএসের আপত্তিকর ভিডিও ফাঁস!

নতুন ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ

নতুন ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ২ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম