Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

Icon

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ এএম

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

Advertisement

জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে চাকরি নেওয়ার ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক দুই রেজিস্ট্রারসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবকেও একই মামলার অভিযোগপত্রে অভিযুক্ত করেছে দুদক।

শনিবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী। তিনি গত ১৬ নভেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেন।

আসামি হিসেবে উল্লেখিত অন্যরা হলেন- সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) ও যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) ও চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার ও শ্যামনগর গ্রামের জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) ও চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী ও সদর উপজেলার বিরামপুর গ্রামের সুমন হোসেন।

জানা যায়, ২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। আসামিরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ কারণে থানা-পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। পরে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে এ মামলা করেন।

মামলার তথ্য অনুযায়ী, আসামি হাসনা হেনা যবিপ্রবিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-০২) পদে পদোন্নতি পান। চাকরি করা অবস্থায় হাসনা হেনার দাখিল করা বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ যাচাই-বাছাইকালে জাতীয় বিশ্ববিদ্যালয় তা জাল বলে মতামত প্রদান করে।

আসামি সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-০২) পদে পদোন্নতি পান। কিন্তু তার চাকরির আবেদনের সাথে দাখিল করা বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় জাল বলে মতামত দেয়।

আসামি মো. জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। তার চাকরির আবেদনপত্রের সাথে দাখিল করা বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্রও জাল বলে মতামত প্রদান করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আসামি মো. জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে সেকশন অফিসার (গ্রেড-০১) পদে পদোন্নতি পান। তার চাকরির আবেদনপত্রের সাথে দাখিল করা বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় জাল বলে মতামত দেয়।

আসামি মো. সুমন হোসেন এম.এল.এস.এস পদে নিয়োগ পেয়ে পরবর্তীতে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান। তারও চাকরির আবেদনপত্রের সাথে দাখিল করা এসএসসি পরীক্ষা পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

অন্যদিকে দুদকের তদন্তে দেখা গেছে, তৎকালীন দুই সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব ও এস এম আব্দুল লতিফ ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ কোনো প্রকার যাচাই-বাছাই না করেই তাদের নিয়োগে সহায়তা করেছিলেন। লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা যথাযথ দায়িত্ব পালন করেননি বলে তদন্তে প্রমাণিত হয়েছে।    

দুদক সূত্র আরও জানায়, উল্লিখিত পাঁচ কর্মকর্তা-কর্মচারীর দাখিল করা শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র যাচাই-বাছাই না করে নিয়োগে সহযোগিতা করার পর যখন পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও যশোর শিক্ষা বোর্ড যাচাই-বাছাইকালে কর্মকর্তা-কর্মচারীদের দাখিল করা সাময়িক সনদপত্র ও নম্বরপত্র জাল বলে মতামত দেন, তখন এ বিষয়টি ধরা পড়ার পরই দায় এড়াতে বা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন রেজিস্ট্রার মো. আহসান হাবীব।

এ বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের সঙ্গে কথা বলতে চাইলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

আরও পড়ুন

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে সুবিধা

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৭১৫০

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৭১৫০

সরকারি স্কুলে ভর্তির লটারি ও পরীক্ষার তারিখ ঘোষণা, কোন শ্রেণিতে কবে?

সরকারি স্কুলে ভর্তির লটারি ও পরীক্ষার তারিখ ঘোষণা, কোন শ্রেণিতে কবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম