Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

মো. মোশারফ হোসেন। ফাইল ছবি

Advertisement

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে মোশারফ হোসেন লেখেন, নিঃস্বার্থভাবে একটি দল ও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে রাজনীতির মাঠে নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছি। কখনো কোনো পদ-পদবি বা স্বার্থের পেছনে ছুটিনি। তবুও আজ কিছু অপ্রত্যাশিত বাস্তবতা ও গভীর অভিমান থেকে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাচ্ছি।

রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, সময়ের প্রয়োজনে ও ব্যক্তিগত সিদ্ধান্তে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। রাজনীতির এই দীর্ঘ পথে যারা আমার সুখে-দুঃখে ছায়ার মতো পাশে ছিলেন, সবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও শুভকামনা। মানুষ হিসেবে ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তাই আমার কোনো আচরণে কেউ ব্যথিত হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। দোয়া করবেন।

পোস্টের শেষে মোশারফ হোসেন লিখেছেন, ভালো থাকুক প্রিয় সংগঠন। সংগঠনের খারাপ সময়ে আবার প্রয়োজন হলে পাশে থাকব, ইনশাআল্লাহ।

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, যতদূর জেনেছি, তিনি মান-অভিমান থেকে ফেসবুকে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আমাদের দল মাত্র ক্ষমতায় এসেছে। এখন মান-অভিমানের সময় নয়। তবুও আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে তার সঙ্গে কথা বলব এবং তাকে দলে আবারও সক্রিয় করার চেষ্টা করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী

ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী

পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

কিশোরগঞ্জ-৩ আসন: উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা

কিশোরগঞ্জ-৩ আসন: উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা

ভিডিওবার্তা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

ভিডিওবার্তা দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

আরও পড়ুন

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

পেট্রল বোমা নিক্ষেপের সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন এমপি মালেক

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’—ওসিকে যুবলীগ নেতার হুমকি

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’—ওসিকে যুবলীগ নেতার হুমকি

রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি

রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম