Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

Advertisement

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ফেরার অপরাজনীতির শিকার খোদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা—জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ কথা বলেছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ। তিনি বলেন, সেই লুটের টাকায় দলটি এখন দেশকে ধ্বংস করার অপরাজনীতি করছে।


দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলাম আজ বিরোধী দলে। একটা গণতান্ত্রিক ধারা চালু হয়েছে। তারেক রহমান এই ধারাকে এগিয়ে নিতে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে, তার উদাহরণ গোপালগঞ্জ। অতীতে আওয়ামী লীগ পাখির মতো জামায়াতের নেতাকর্মীকে গুলি করে হত্যা করে সাতক্ষীরা দখল করেছিল। বিএনপি যদি চায় তাহলে এখন গোপালগঞ্জকেও তামা করে দিতে পারে। কিন্তু বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না। বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না।

এ জন্য গোপালগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেয়নি বিএনপি।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার নাটকের অপরাজনীতির শিকার হচ্ছেন স্বয়ং আওয়ামী লীগের সাধারণ কর্মীরাই। তার দাবি, শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। বিশ্বে ফ্যাসিবাদের ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগ আর কখনো এ দেশে ক্ষমতায় আসতে পারবে না।

১৬ ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ যে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তা প্রতিরোধ করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তা পাহারার ব্যবস্থা করেছি। কারণ আমরা আর নৈরাজ্য, অগ্নিকাণ্ড, অগ্নিসন্ত্রাস হতে দেব না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী

ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী

শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বাংলাদেশে সহিংসতা কেন, এতে ভারতের ভূমিকা কী?

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বাংলাদেশে সহিংসতা কেন, এতে ভারতের ভূমিকা কী?

পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ

আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

আরও পড়ুন

ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন

ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন

জুলাই সনদ বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত

জুলাই সনদ বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম