Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসন: উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

কিশোরগঞ্জ-৩ আসন: উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণের তারিখ ঘোষণা করেছে বিএনপি। 

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের-১৬৪ কিশোরগঞ্জ-৩ নির্বাচনি এলাকার শূন্য আসনের জন্য দলের প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় দলের মনোনয়ন ফরম উত্তোলন করতে হবে। মনোনয়ন ফরম জমা নেওয়া হবে ২ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই স্থানে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় গত ২৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনি তফশিল প্রকাশ করা হয়। তফশিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

কঠোর অবস্থানে বিএনপি

আ.লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় কঠোর অবস্থানে বিএনপি

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জে আধিপত্য নিয়ে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে আধিপত্য নিয়ে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

আরও পড়ুন

কিশোরগঞ্জ-৩ আসন: উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা

কিশোরগঞ্জ-৩ আসন: উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা

অর্ডার অন্য দেশে যাওয়া প্রসঙ্গে রিজভী আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে নিউজ করেন

আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে নিউজ করেন

প্রয়োজনে জামায়াত ছাড়ার ঘোষণা আমির হামজার

প্রয়োজনে জামায়াত ছাড়ার ঘোষণা আমির হামজার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম