Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

ফরিদপুরে কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ফরিদপুর কোতোয়ালি থানা। ফাইল ছবি

Advertisement

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক (ভবন-২) লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ব্যারাকে না পড়ে থানা-সংলগ্ন পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয় বলে জানা গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত দুইতলা পুলিশ ব্যারাক (ভবন-২) লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেটি পাশের পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

থানার পাশের এক চা দোকানি জানান, হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। পরে দোকান থেকে বের হয়ে পৌর মার্কেটের সাত নম্বর দোকান মা ইলেকট্রনিক্সের বরাবর টিনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে ঘুরে দেখে যায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দ বেশ জোরালো ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আশুলিয়ায় শক্তিশালী ৫ ককটেল উদ্ধার

আশুলিয়ায় শক্তিশালী ৫ ককটেল উদ্ধার

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী তরুণের ৭ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী তরুণের ৭ বছরের কারাদণ্ড

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, পদ না থাকলেও চলবে’—সেই বিএনপি নেতা গ্রেফতার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, পদ না থাকলেও চলবে’—সেই বিএনপি নেতা গ্রেফতার

পল্লবীতে ককটেল সদৃশ বস্তুসহ যুবক আটক

পল্লবীতে ককটেল সদৃশ বস্তুসহ যুবক আটক

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

দুই সন্তানকে নিয়ে বিষপান, মা ও ভাইয়ের পর মারা গেল তাবিয়া

দুই সন্তানকে নিয়ে বিষপান, মা ও ভাইয়ের পর মারা গেল তাবিয়া

আরও পড়ুন

বেনাপোল সীমান্তে মশাল মিছিল

বেনাপোল সীমান্তে মশাল মিছিল

ফরিদপুরে কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ফরিদপুরে কোতোয়ালি থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

অস্ত্র উদ্ধারে গিয়ে তোপের মুখে ডিবি

অস্ত্র উদ্ধারে গিয়ে তোপের মুখে ডিবি

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

প্রেমের টানে কুমিল্লায় আসলেন চীনা যুবক, অতঃপর…

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম