Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী তরুণের ৭ বছরের কারাদণ্ড

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী তরুণের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের আদালত

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী তরুণ সুমন হাওলাদারকে (২৪) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের জাকির হাওলাদারের ছেলে।

মামলার এজাহার, অভিযোগপত্র ও আদালত সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় চণ্ডীদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। একই গ্রামের বাসিন্দা হওয়ায় সুমন হাওলাদারের সঙ্গে শিশুটির পরিবারের প্রতিবেশীসুলভ পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন অজুহাতে তাদের বাড়িতে যাতায়াত করতেন তিনি।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৬ জুন বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে শিশুটির মা ইউনিয়ন পরিষদে গেলে বাড়িতে একা ছিল ওই শিক্ষার্থী। এ সুযোগে সুমন তাদের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে শিশুটির মুখ চেপে ধরে এবং ওড়না দিয়ে দুই হাত বেঁধে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির মা বাড়িতে ফিরে মেয়ের কান্নার শব্দ শুনে ঘরের বারান্দায় যান। মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সুমন খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে তাকে খাটের নিচ থেকে বের হয়ে আসতে বললে দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত পর্যালোচনা শেষে সুমন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে সুমন হাওলাদারকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, পদ না থাকলেও চলবে’—সেই বিএনপি নেতা গ্রেফতার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, পদ না থাকলেও চলবে’—সেই বিএনপি নেতা গ্রেফতার

সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড, নেপথ্যে কী?

সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড, নেপথ্যে কী?

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, অতঃপর...

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, অতঃপর...

খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

দুই সন্তানকে নিয়ে বিষপান, মা ও ভাইয়ের পর মারা গেল তাবিয়া

দুই সন্তানকে নিয়ে বিষপান, মা ও ভাইয়ের পর মারা গেল তাবিয়া

আরও পড়ুন

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

শিক্ষক পরিবারের চারজন হত্যা: পুলিশের ব্যাখ্যা মানছেন না স্বজনরা

মন্ত্রী পরিচয়ের বাইরেও সফল খামারি আরিফুল হক, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী পরিচয়ের বাইরেও সফল খামারি আরিফুল হক, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী তরুণের ৭ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী তরুণের ৭ বছরের কারাদণ্ড

বিএনপি সরকার হজের বিমানভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী

বিএনপি সরকার হজের বিমানভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম