Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৪৯৬

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৪৯৬

প্রতীকী ছবি

Advertisement

কুমিল্লায় জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। 

গত ২৪, ২৫ ও ২৬ নভেম্বর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী, ডাকাত এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অভিযানের বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক তৎপরতা রুখতেই আমাদের এ বিশেষ অভিযান। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে।

অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া টেন্ডারের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া টেন্ডারের অভিযোগ

আরও পড়ুন

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৪৯৬

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৪৯৬

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম