Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন এসব কথা বলেন।

Advertisement

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে বিরাজমান শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রা বিনষ্ট করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নাশকতায় লিপ্ত রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি এখন জনগণের মধ্যে জোরালো হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে সরকারের নীতিগত অবস্থান ‘জিরো টলারেন্স’। জনস্বার্থ বিনষ্টকারী অপরাধীরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে রক্ষা না পায়, সে জন্য কঠোর আইনি ব্যবস্থা নিতে তিনি মেঘনা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

জননিরাপত্তা নিশ্চিত করা ও সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিগত সরকার দুঃশাসন, জুলুম ও নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ বিশ্বদরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে সম্মানজনক অবস্থানে পৌঁছতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন হয়।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ড. খন্দকার মারুফ বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে বৃহত্তর জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। অন্যথায় জনগণের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। কোনো ধরনের গাফিলতি কিংবা শৈথিল্য জনগণ বরদাশত করবে না।

পরে ড. খন্দকার মারুফ হোসেন মেঘনা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত ‘প্রাণিসম্পদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মেঘনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্বাস উদ্দিন, মেঘনা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এস এম সালাহউদ্দিন সরকার, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরীন, মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া টেন্ডারের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া টেন্ডারের অভিযোগ

আরও পড়ুন

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

ভারত থেকে ফেরা ছাত্রলীগ নেতাকে আশ্রয়, যুবদল নেতা বহিষ্কার

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

‘সংবিধান সংশোধন করে আ.লীগ নিষিদ্ধকরণ সময়ের দাবি’

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, পদ না থাকলেও চলবে’—সেই বিএনপি নেতা গ্রেফতার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, পদ না থাকলেও চলবে’—সেই বিএনপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম