Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগার

Advertisement

বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় চাঁন মিঞা ফকির (৫০) নামে নাশকতা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে কারাগারে অন্য হাজতিদের সঙ্গে নাস্তা খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত চাঁন মিঞা ফকির জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দীন ফকিরের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় কর্মী ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর মোরেলগঞ্জ থানা-পুলিশ একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে। পরদিন ২৬ সেপ্টেম্বর থেকে তিনি জেলা কারাগারে আটক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে কয়েদি ও হাজতিদের খাবার পরিবেশন করা হয়। এ সময় চাঁন মিঞা ফকির নিজের ওয়ার্ডে বসে সকালের নাস্তা খাওয়া শুরু করলে হঠাৎ ঢলে পড়েন। ওয়ার্ডে নিয়োজিত কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

বলেশ্বর নদীতে গরু নিয়ে কুমির ও মানুষের লড়াই, জিতল কে

বলেশ্বর নদীতে গরু নিয়ে কুমির ও মানুষের লড়াই, জিতল কে

৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সেই ইব্রাহিমের

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সেই ইব্রাহিমের

মায়ের কাছে বেড়িয়ে ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্র

মায়ের কাছে বেড়িয়ে ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্র

জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬

জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬

রামপাল মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চারদিন ধরে বন্ধ

এখনো আসেননি দুই ভারতীয় প্রকৌশলী রামপাল মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চারদিন ধরে বন্ধ

আরও পড়ুন

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম