Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালী থানার সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

আটকদের মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। এ সময় ঘটনাস্থলের পাশেই থাকা পুলিশের একটি টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দেন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।  

প্রাথমিকভাবে আটকরা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে জানতে পেরেছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির যুগান্তরকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, অতঃপর...

পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, অতঃপর...

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

আরও পড়ুন

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম