লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭
Advertisement
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের পাঁচ থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে জেলায় তিন দিনে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জেলা পুলিশ জানায়, ৯৯ জনকে আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন ও ডিবির হাতে ৯ জনকে আটক হয়। আটকদের ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপর ১৩ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আটক ১৮৪ জনের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। একইভাবে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছ।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরের ৬টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদেরকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
