Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উত্ত্যক্ত করা, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

Advertisement

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ৬টি থানায় অভিযান চালিয়ে পুলিশ ১৮২ জনকে আটক করে। এর মধ্যে সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন, কমলনগরে ১৭ জন ও ডিবি ২৩ জনকে আটক করেছে। কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উত্ত্যক্ত করা, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, কিশোর গ্যাং ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর...

তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর...

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

সেতু ধসে দুর্ভোগে ৫ হাজার গ্রামবাসী, ভরসা বাঁশের চাটাই-ভেলা

সেতু ধসে দুর্ভোগে ৫ হাজার গ্রামবাসী, ভরসা বাঁশের চাটাই-ভেলা

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

মাদ্রাসায় রাতের আঁধারে কোচিং অধ্যক্ষের

মাদ্রাসায় রাতের আঁধারে কোচিং অধ্যক্ষের

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ব্যবসায়ী আটক, অতঃপর...

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ব্যবসায়ী আটক, অতঃপর...

আরও পড়ুন

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

স্বামীকে দেশে ফেরাতে সন্তানকে নিয়ে যে কাণ্ড করলেন স্ত্রী

স্বামীকে দেশে ফেরাতে সন্তানকে নিয়ে যে কাণ্ড করলেন স্ত্রী

নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে ৭৯ প্রাণহানি, অকার্যকর প্রতিরোধব্যবস্থা

নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে ৭৯ প্রাণহানি, অকার্যকর প্রতিরোধব্যবস্থা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম