Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ, রাতে প্রত্যাহার

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ এএম

দুপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ, রাতে প্রত্যাহার

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপি নেতাদের প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ জন বিএনপি নেতা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে রাতেই তা প্রত্যাহার করে নেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সদর (পশ্চিম) উপজেলা ও ইউনিয়ন বিএনপির আশ্বাসে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন তারা। 

এর আগে দুপুর ১ টার দিকে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে ৩১ নেতার পদত্যাগপত্র জমা দেওয়া হয়। জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ নেতা উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন। 

উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়া বলেন, আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। আমি তাদের পদত্যাগপত্র এমনিতে রেখেছি। সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। 


রাতে চররুহিতা এলাকায় প্রেস ব্রিফিং করে ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যাহ পদত্যাগের আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। 

তাদের দাবি, চররুহিতা ইউনিয়ন বিএনপির আশ্বাসে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার ঘটনায় ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগের জন্য আবেদন করেন। 

চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ বলেন, ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন। তাদের সঙ্গে কথা বলেছি। তাদের অভিমান ভেঙেছে। এখন তারা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

মাঠে নেই জামায়াত-এনসিপি আ.লীগের কর্মসূচি ঘিরে শরীয়তপুরে তৎপর বিএনপি

যে কারণে বিএনপির ৩১ নেতার একযোগে পদত্যাগ

যে কারণে বিএনপির ৩১ নেতার একযোগে পদত্যাগ

শেখ হাসিনাকে ভারত থেকে ‘পুশইন’ করে ফেরত পাঠানোর আহ্বান মাহমুদুর রহমান সুমনের

শেখ হাসিনাকে ভারত থেকে ‘পুশইন’ করে ফেরত পাঠানোর আহ্বান মাহমুদুর রহমান সুমনের

জানাজায় দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

জানাজায় দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

আরও পড়ুন

দুপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ, রাতে প্রত্যাহার

দুপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ, রাতে প্রত্যাহার

গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা

গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম