Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

শাহাদাত হোসেন সেলিম

Advertisement

আইনজীবীদের নিয়ে প্রকাশ্যে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জেলা জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে বক্তব্য প্রত্যাহার এবং আইনজীবীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আইনজীবীদের উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। 

এতে উল্লেখ করা হয়েছে- সেখানে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, আইনজীবীরা রাতে দোয়া করেন যেন পরদিন দুই-চারজন মাদকসেবীকে পেয়ে জামিন করিয়ে বাজার করে বাড়ি ফিরতে পারেন। আইনজীবীরা সামান্য টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করান।

নোটিশে ওই বক্তব্যকে ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ বলা হয়েছে।

এতে আরও বলা হয়, বিচার ব্যবস্থার অপরিহার্য অঙ্গ আইনজীবী সমাজকে নিয়ে একজন সংসদ সদস্যের এমন মন্তব্য দায়িত্বশীল জনপ্রতিনিধির আচরণ নয়। বিরোধী দলে থাকাকালে রাজনৈতিক নেতাকর্মীদের মৌলিক অধিকার ও আইনি সুরক্ষায় আইনজীবীদের অবদানের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশদাতা ওমর ফারুক তুষারের দাবি, এই বক্তব্য আইনজীবীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে, সংবিধানের ২৭ অনুচ্ছেদের পরিপন্থি এবং দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের শামিল। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও জনসমক্ষে এ বক্তব্যের কারণে আইনজীবীদের আত্মমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

নোটিশে বলা হয়েছে- নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, আমি ঢালাওভাবে আইনজীবীদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেইনি। কিছু কিছু আইনজীবী মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে জামিন করাচ্ছেন। তাদের উদ্দেশে বলেছি- তারা যেন মাদকসেবীদের পক্ষে অন্তত তিনবার জামিন না চান। এটাই আহ্বান করেছিলাম। তাছাড়া নোটিশ পাঠানো ওই আইনজীবী উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর...

তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর...

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

সেতু ধসে দুর্ভোগে ৫ হাজার গ্রামবাসী, ভরসা বাঁশের চাটাই-ভেলা

সেতু ধসে দুর্ভোগে ৫ হাজার গ্রামবাসী, ভরসা বাঁশের চাটাই-ভেলা

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

আরও পড়ুন

ময়মনসিংহ সিটি বিএনপিতে প্রভাবশালী একাধিক নেতা, এককে নির্ভার জামায়াত

বিএনপিতে প্রভাবশালী একাধিক নেতা, এককে নির্ভার জামায়াত

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তি

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তি

প্রতিমন্ত্রী আমিনুল আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম