Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর...

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর...

রামগতি থানা

Advertisement

লক্ষ্মীপুরের রামগতিতে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ফয়সাল নামে এক যুবকের। তাকে ওই তরুণীর খাটের নিচ থেকে ধরে নিয়ে ‘চোর’ অপবাদ দিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন ওই যুবক।

উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহ সমাজ এলাকায় গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফয়সালের বাবা গোলাম মাওলা বাদী হয়ে ওয়ারেছসহ কয়েকজনের নাম উল্লেখ করে রামগতি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, নুরুল্লাহ সমাজ এলাকার গোলাম মাওলার ছেলে ফয়সালের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে ওই তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান ফয়সাল। এ সময় তরুণীর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন তাকে ঘরের খাটের নিচ থেকে আটক করেন। পরে তাকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। এতে ফয়সালের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

ফয়সালের বাবা গোলাম মাওলা অভিযোগ করেন, ছেলেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। পরে স্থানীয় লোকজনের চাপের মুখে অভিযুক্তরা ফয়সালকে ইউপি সদস্য ফরিদ মেম্বারের জিম্মায় দিয়ে যান।

ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, ফয়সালকে আটকের খবর পেয়ে তাকে আমার কাছে আনা হয়। তাকে প্রথমে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। বিষয়টি সামাজিকভাবে বসে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযুক্ত ওয়ারেছ বলেন, ফয়সাল তার বোনের ঘরের খাটের নিচে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে মারধরের চেষ্টা করলে তিনি কয়েকজনের সহায়তায় ফয়সালকে তাদের হাত থেকে উদ্ধার করে ইউপি সদস্যের জিম্মায় দিয়ে দেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

সেতু ধসে দুর্ভোগে ৫ হাজার গ্রামবাসী, ভরসা বাঁশের চাটাই-ভেলা

সেতু ধসে দুর্ভোগে ৫ হাজার গ্রামবাসী, ভরসা বাঁশের চাটাই-ভেলা

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

মাদ্রাসায় রাতের আঁধারে কোচিং অধ্যক্ষের

মাদ্রাসায় রাতের আঁধারে কোচিং অধ্যক্ষের

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ব্যবসায়ী আটক, অতঃপর...

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ব্যবসায়ী আটক, অতঃপর...

আরও পড়ুন

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

স্বামীকে দেশে ফেরাতে সন্তানকে নিয়ে যে কাণ্ড করলেন স্ত্রী

স্বামীকে দেশে ফেরাতে সন্তানকে নিয়ে যে কাণ্ড করলেন স্ত্রী

নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে ৭৯ প্রাণহানি, অকার্যকর প্রতিরোধব্যবস্থা

নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে ৭৯ প্রাণহানি, অকার্যকর প্রতিরোধব্যবস্থা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম