Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ব্যবসায়ী আটক, অতঃপর...

Advertisement

Icon

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ব্যবসায়ী আটক, অতঃপর...

ফাইল ছবি

Advertisement

লক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসী আব্দুল ছাত্তারের স্ত্রী আকলিমা বেগমের (৩০) ঘর থেকে এক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু এলাকায় পরকীয়ার অভিযোগে তাকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

‎আটক মো. মাহফুজ (৩৫) চর বসু বাজারের ব্যবসায়ী এবং ওই এলাকার দুলাল মাঝির ছেলে।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আকলিমা ও মাহফুজের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এলাকাবাসী একাধিকবার তাদের সতর্ক করলেও তারা কোনো তোয়াক্কা করেননি। বৃহস্পতিবার গভীর রাতে মাহফুজ আকলিমার ঘরে প্রবেশ করলে স্থানীয় জনতা বাড়িটি ঘেরাও করে তাদের আটক করে বেঁধে ফেলেন।

‎‎খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বিষয়টি সামাজিকভাবে সমাধানের সিদ্ধান্তের কথা জানালে স্থানীয়দের জিম্মায় রেখে পুলিশ চলে যায়।

‎‎চর কাদিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিমউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিষ্পত্তির লক্ষ্যে শনিবার বিকালে এক সামাজিক সালিশি বৈঠক ডাকা হয়েছে। 

‎‎এ বিষয়ে আকলিমা বেগমের ভাই আব্দুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে আমরা পারিবারিক পর্যায়ে আলোচনা করছি। শনিবারের সালিশি বৈঠকে যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

‎কমলনগর থানার ওসির সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম