Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওয়ারেন্টভুক্ত আসামি নিয়ে পুলিশ কর্মকর্তার সমাবেশ

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

ওয়ারেন্টভুক্ত আসামি নিয়ে পুলিশ কর্মকর্তার সমাবেশ

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের পটিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে নিয়ে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী সমাবেশ করেছেন পরিদর্শক (তদন্ত) যযুৎসু যশ চাকমা। গত ৬ নভেম্বর উপজেলার গৈড়লারটেক এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ারেন্টভুক্ত ওই আসামি হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন নসু।

জানা গেছে, পটিয়া উপজেলার নাঈখাইন এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক চিকিৎসাধীন থাকাবস্থায় ২৫ আগস্ট তার বাড়ির একাংশ ভাঙচুর করে পাকা দেয়াল তুলে দেন যুবদল নেতা নাজমুল। ঘর ভেঙে জমি দখলের বিষয়ে ২৮ আগস্ট পটিয়ায় এমপি এনামুল হককে নালিশ দেন মুক্তিযোদ্ধা আবু বক্করের সন্তান মিজানুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে ওই রাতে মিজানুর রহমানকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে নাজমুল হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে গত ৩১ আগস্ট ওই মামলা দায়ের করা হয়।

মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান। কিন্তু নির্ধারিত তারিখে নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে পুলিশ ও আদালতের কাছে পলাতক হলেও আসামি নাজমুল এলাকাতেই বসবাস করছেন এবং গত ৬ নভেম্বর ধলঘাট ইউনিয়ন নাগরিক সমাজ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে পরিদর্শকের (তদন্ত) সঙ্গে উপস্থিত ছিলেন।

মামলার বাদী মিজানুর রহমান জানান, এর আগে তাকে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতে আবেদন করলে আদালতের বিচারক ২৪ ঘণ্টার মধ্যে মামলা রুজুর আদেশ দেন। আদেশের পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ বাদীকে কোনো ধরনের সহযোগিতা না করে আসামিপক্ষ নিয়ে কথা বলে আসছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহিনা আক্তার জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর ওই মামলার কয়েকজন আসামি জামিন নিলেও প্রধান আসামি নাজমুল হোসেন এখনো জামিন নেননি। সে হিসেবে তিনি পলাতক।

এদিকে মামলা দায়েরের পর সংবাদ সম্মেলন করে যুবদল নেতা নাজমুল তার প্রতিপক্ষ মিজানুর রহমানের সব অভিযোগ মিথ্যা দাবি করেন। তিনি জানান, তাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যযুৎসু যশ চাকমার বক্তব্য চেয়ে ক্ষুদে বার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাসীদের নিরাপত্তায় আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় আইজিপির

প্রবাসীদের নিরাপত্তায় আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় আইজিপির

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

ডিজিএফআইয়ের মেজর সেজে প্রতারণা, অবশেষে...

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে, তোলপাড়

গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর...

গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর...

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

আরও পড়ুন

ওয়ারেন্টভুক্ত আসামি নিয়ে পুলিশ কর্মকর্তার সমাবেশ

ওয়ারেন্টভুক্ত আসামি নিয়ে পুলিশ কর্মকর্তার সমাবেশ

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াহিদ গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াহিদ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম