Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াহিদ গ্রেফতার

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াহিদ গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে (২৫) গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (১৪ নভেম্বর) সকা‌লে তাকে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা-পুলিশ।

মিফতা উদ্দিন ওয়াহিদ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রুপ মিয়া ও সুফিয়া বেগমের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৬ সালের ৯ আগস্ট দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

অপর মামলাটি ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়। এ মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

থানার ওসি কামাল হোসেন (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শ‌নিবার সকা‌লে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়ে‌ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

বিধবা নারীকে কুপ্রস্তাব স্বেচ্ছাসেবক লীগ নেতার, বিদ্যুৎ–পানি বিচ্ছিন্ন করে মানবেতর জীবনে বাধ্য!

বিধবা নারীকে কুপ্রস্তাব স্বেচ্ছাসেবক লীগ নেতার, বিদ্যুৎ–পানি বিচ্ছিন্ন করে মানবেতর জীবনে বাধ্য!

গ্যারেজের অটোরিকশা রাখা নিয়ে সংঘর্ষ, আহত পু‌লিশসহ শতাধিক

গ্যারেজের অটোরিকশা রাখা নিয়ে সংঘর্ষ, আহত পু‌লিশসহ শতাধিক

ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট

দুদকের তদন্ত শুরু ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট

ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছর ধরে হরিলুটের অভিযোগ

প্রধানমন্ত্রী বরাবর চিঠি ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছর ধরে হরিলুটের অভিযোগ

দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

আরও পড়ুন

ওয়ারেন্টভুক্ত আসামি নিয়ে পুলিশ কর্মকর্তার সমাবেশ

ওয়ারেন্টভুক্ত আসামি নিয়ে পুলিশ কর্মকর্তার সমাবেশ

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াহিদ গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াহিদ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম