Logo
Logo
×
   

জাতীয়

দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

দেশে আবার ভূমিকম্প অননুভূত হয়েছে। উত্তর-পূর্বের জেলা সুনামগঞ্জের ছাতকে মৃদু কম্পন হয়েছে, যা টের পেয়েছে আশপাশের জেলার বাসিন্দারাও।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬মিনিটে এ ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১।

তিনি বলেন, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ছাতক। মাত্রায় মৃদু হওয়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

ঘন ঘন ভূমিকম্পের কারণে সিলেটে আতঙ্ক আছে। গত ১০ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওইদিন সন্ধ্যা ৫টা ৩২মিনিটে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প হয়। সেদিনের কম্পনের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

এর আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে টের পাওয়া যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .