Logo
Logo
×

Advertisement

বিএনপি

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে: খন্দকার মারুফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে: খন্দকার মারুফ

ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, দাউদকান্দি নৌবন্দর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে। এই বন্দর নির্মাণের ফলে কৃষি, বাণিজ্য, শিল্প-কারখানা, পরিবহণ, কর্মসংস্থান, যোগাযোগ ক্ষেত্রে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

শনিবার (১৪ নভেম্বর) সকালে দাউদকান্দিতে নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে বিআইডব্লিউটিএর উচ্চ পর্যায়ের টিম প্রকল্প এলাকা পরিদর্শনকালে সমবেত নেতাকর্মী ও নানা শ্রেণিপেশার জনগণের উদ্দেশে এসব কথা বলেন।

খন্দকার মারুফ বলেন, দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার বিরামহীন কাজ করে যাচ্ছে। দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি বলেন, ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ হবে- উন্নয়নের রোলমডেল। দেশে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অপরিসীম। পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করতে তিনি দলমত নির্বিশেষে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

দাউদকান্দিতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এই সময় দাউদকান্দির ইউএনও মো.জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম।

বিআইডব্লিউটিএর প্রতিনিধি দল দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরবর্তী এলাকায় দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণের জন্য প্রকল্প এলাকা সরেজমিনে চূড়ান্ত পরিদর্শন করেন। নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।

ড.খন্দকার মারুফ সমবেত জনতার উদ্দেশে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। তার ডায়নামিক নেতৃত্বে আগামী দিনে এই দেশটি হবে- বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ৯ মাসে দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আপামর জনগণের ভালবাসা অর্জন করেছেন। এটি আজ প্রমাণিত যে, বাংলাদেশের উন্নয়ন ও সুস্থধারার উন্নয়ন রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। 

খন্দকার মারুফ বলেন, দাউদকান্দি নৌবন্দর প্রতিষ্ঠিত হলে নৌ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহণ ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের অবারিত সুযোগ, উন্মোচিত হবে উন্নয়নের নতুন দিগন্ত। গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের ফলে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার জনগণের বিনোদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

বাস্তবায়নাধীন দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, সদস্য (পরিঃ পরিঃ) মো.সাজেদুর রহমান, বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক মো.সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো.মহিউদ্দিন চৌধুরী, নৌ-সংরক্ষণ ও (পরিচালন) বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান, মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মো. নূর হোসেন, দাউদকান্দির স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, কামাল হোসেন, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শরীফ চৌধুরী ও মো.রোমান খন্দকার প্রমুখ। 

উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের ডি.ও লেটারের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ দাউদকান্দিতে 'আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে দৃষ্টিনন্দন ইকোপার্ক' নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. মারুফ

স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. মারুফ

জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ

জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ

মাদকমুক্ত সমাজ গঠনে আলেমদের ভূমিকা রাখার আহ্বান

ড. খন্দকার মারুফ মাদকমুক্ত সমাজ গঠনে আলেমদের ভূমিকা রাখার আহ্বান

সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড.খন্দকার মারুফ

সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড.খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

আরও পড়ুন

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে: খন্দকার মারুফ

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে: খন্দকার মারুফ

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

‘ফালতু লোক’ শুনে লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ শুনে লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম