স্বামীকে দেশে ফেরাতে সন্তানকে নিয়ে যে কাণ্ড করলেন স্ত্রী
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম
বিথী আক্তার। ভিডিও ফুটেজ থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
মালদ্বীপপ্রবাসী স্বামীর দৃষ্টি আকর্ষণ করতে নিজের শিশুসন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে ওই ঘটনার ভিডিও স্বামীর কাছে পাঠান তিনি। এ ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থেকে বিথী আক্তার (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তার শিশুকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে শিশুটির ফুফু থানায় ফোন করে তথ্য দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করে।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী আক্তার জানিয়েছেন, তার স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন এবং দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে তিনি সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠান।
ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্যের বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। দুই শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

-6abc8ee648d5e.jpg)