Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

Advertisement

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের একটি কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ছয় দিনের মধ্যে চুরি যাওয়া কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধারের কথা জানিয়েছে জেলা পুলিশ।

রোববার বেলা ১১ টায় জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি। প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে মন্দিরে পূজা করতে গিয়ে সেবায়ত দেখতে পান, মন্দিরের সব তালা কাটা এবং দরজা খোলা। ভেতরে গিয়ে কষ্টিপাথরের কালীমূর্তি দেখতে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। একই সঙ্গে মূর্তির গায়ে থাকা স্বর্ণালংকার, পিতলের বিভিন্ন প্রতিমা ও রৌপ্যের অলংকারও চুরি হয়।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী ২০ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তদন্তকারী কর্মকর্তার সমন্বয়ে একাধিক দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম, তার মা সাজেদা বেগম, বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী এলাকার আতিয়ার রহমান।

পুলিশ জানায়, গ্রেফতার সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্নাঘরের মাটির নিচে লুকিয়ে রাখা চুরি হওয়া স্বর্ণ ও রৌপ্যের অলংকার এবং ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। এ ছাড়া আসাদুজ্জামান সাদ্দাম ও আল আমিন মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী থানার রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়।

এদিকে সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারী বাজারের স্বর্ণপট্টির একটি জুয়েলারি দোকানে অভিযান চালায় পুলিশ। দোকান মালিক আতিয়ার রহমানের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি হওয়া প্রতিমার কানের দুল, টিকলিসহ অন্যান্য অলংকার গলিয়ে তৈরি করা প্রায় আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তিটির ওজন প্রায় ২০ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি টাকা। মূর্তির গায়ে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকারের মূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন পিতলের প্রতিমা ও প্রায় ৩০ ভরি রৌপ্যের অলংকার চুরি হওয়ার অভিযোগ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আসাদুজ্জামান সাদ্দামের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি ও মূর্তি চুরিসহ ১০টির বেশি মামলা রয়েছে। আল আমিন মোল্লার বিরুদ্ধেও একই ধরনের আটটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি বলেন, প্রথমদিকে কোনো নির্দিষ্ট সূত্র না থাকায় ঘটনাটি ক্লু-লেস মনে হলেও তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে ছয় দিনের মধ্যে চুরির রহস্য উদঘাটন এবং কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও অন্যান্য প্রতিমাসহ সব আলামত মামলার তদন্তে সংযুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ

যৌন উত্তেজক ওষুধ তৈরি-সংরক্ষণ, এনসিপি নেতার কারাদণ্ড

যৌন উত্তেজক ওষুধ তৈরি-সংরক্ষণ, এনসিপি নেতার কারাদণ্ড

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

আরও পড়ুন

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম