Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

ফাইল ছবি

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার মৌ (২৩) নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তামান্না আক্তার মৌ ওই এলাকার শাখাওয়াত হোসেনের স্ত্রী ও পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার রামেশ্বর এলাকার আতিয়ার রহমানের কন্যা।

তামান্নার মায়ের দাবি, আমার মেয়েকে তার স্বামী শাখাওয়াত নির্যাতনের পর হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমি আমার মেয়ের বিচার চাই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তামান্নাকে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান তার স্বামী। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর তামান্নাকে উদ্ধার করে ভাঙ্গার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে তামান্নাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম