Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চোর সন্দেহে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

চোর সন্দেহে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

ফাইল ছবি

Advertisement

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি বিলের পাশে চোর সন্দেহে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে বিলের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশ থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

আহত দেলোয়ার হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোর সন্দেহে রোববার রাতের কোনো এক সময় দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে চলে যায় তারা। 

পরে সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, সোমবার সকালে স্থানীয়রা বিলের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম বাদশা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দেলোয়ারের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে জানা নেই।

এ বিষয়ে জানতে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসলাম গ্রহণ করে বিয়ে, ‘চীনা বরকে’ দেখতে মানুষের ভিড়

ইসলাম গ্রহণ করে বিয়ে, ‘চীনা বরকে’ দেখতে মানুষের ভিড়

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

মায়ের চোখের সামনেই প্রাণ গেল বায়েজিদের

মায়ের চোখের সামনেই প্রাণ গেল বায়েজিদের

কোলে নবজাতক আর হাঁটুর নিচে ছিল ইয়াবা, দম্পতি গ্রেফতার

কোলে নবজাতক আর হাঁটুর নিচে ছিল ইয়াবা, দম্পতি গ্রেফতার

মিথ্যা মামলা করে বাদী নিজেই কারাগারে, ২ আসামি খালাস

মিথ্যা মামলা করে বাদী নিজেই কারাগারে, ২ আসামি খালাস

আরও পড়ুন

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনা উপজেলা ও ভেটুয়া ব্রিজের দাবিতে মানববন্ধন

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড.খন্দকার মারুফ

সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড.খন্দকার মারুফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম