কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
Advertisement
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ায় মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাখাওয়াত হোসেন ওরফে সাখা (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত কিশোর উপজেলার ডাহিয়া ইউনিয়নের আলামিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা গর্ভবতী হওয়ায় ওই চার বছরের শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়িতে যান। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় বাড়ির উঠানে খেলাধুলা করার সময় প্রতিবেশী কিশোর সাখাওয়াত হোসেন ওরফে সাখা মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভনে ওই শিশুকে শয়নঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রেম প্রেম খেলার ছলে কোলে বসিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি ভয় পেয়ে চিৎকার শুরু করলে শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে বিষয়টি অভিযুক্ত কিশোরের পরিবারের লোকজনকে জানানো হলে ভুক্তভোগী শিশুটির পরিবারের লোকজনকে মারধর করা হয়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সোমবার এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছেন।

-6ae8943e50381.jpg)