Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে দায়িত্বশীল হতে হবে: হুইপ দুলু

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে দায়িত্বশীল হতে হবে: হুইপ দুলু

Advertisement

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুবসমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করেছে। এ সুযোগ গ্রহণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে দায়িত্বশীল হতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

দুলু বলেন, যুবসমাজ হচ্ছে যেকোনো দেশের প্রাণ। তাই যুবসমাজকে মাদক, নেশা ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে। যেকোনো দেশের যুবসমাজ মাদক, নেশা ও সন্ত্রাসমুক্ত থাকলে সেই দেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। একটি মহল আমাদের দেশের যুবসমাজকে নষ্ট করতে নানা প্রকার মাদক পাচার করছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য বিষয়ে রোববার নাটোরে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যুব মেলার আয়োজন করা হয়।

এছাড়া জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

নাটোরে ১৮ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি, অধ্যক্ষদের তলব

নাটোরে ১৮ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি, অধ্যক্ষদের তলব

স্কাউট সদস্যরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: হুইপ দুলু

স্কাউট সদস্যরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: হুইপ দুলু

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

শাকিল হত্যা এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

আরও পড়ুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে দায়িত্বশীল হতে হবে: হুইপ দুলু

নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে দায়িত্বশীল হতে হবে: হুইপ দুলু

জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী

জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম