Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ এএম

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের সর্দারসহ ৮ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মান্নান ওরফে মান্দার খা (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো. রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ভাঙ্গা থানার এসআই মো. মামুন হাওলাদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পৌর এলাকায় অভিযান চালিয়ে মধ্যপাড়া হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশে বাগান থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারদের মধ্যে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সুজন মাতুব্বরের বিরুদ্ধে পূর্বে সাতটি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে আটটি, মো. মান্নানের বিরুদ্ধে ১৪টি, মো. সোহাগ কাজীর বিরুদ্ধে একটি, মো. রকীব খানের বিরুদ্ধে দুইটি এবং মো. মিরাজুলের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে।

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম