Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের হাম শনাক্ত

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের হাম শনাক্ত

ছবি: সংগৃহীত

Advertisement

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে দুই হাসপাতালে ৫২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৯১ জন। এ সময়ে হামজনিত মৃত্যু হয়েছে ২১ জনের।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জনসহ মোট ১০৮ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫০ জনের মধ্যে ৩৬ জন ফরিদপুর জেলার এবং ১৪ জন অন্য জেলার বাসিন্দা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

আরও পড়ুন

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম