Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

মোমিন আহমেদ ভূইয়া ওরফে ‘কানা মমিন’। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লা নগরীতে নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিন আহমেদ ভূইয়া ওরফে ‘কানা মমিন’ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

মোমিন (৩৭৮) নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূইয়ার ছেলে। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। এ সময় একটি নির্মাণাধীন ভবনে কর্মরতদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। চাঁদা না দিলে ভবনের রড ও সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী জোরপূর্বক লুট করে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাকও এনেছিল মোমিন চক্র। অভিযানের সময় মোমিনকে গ্রেফতারের পাশাপাশি ওই ট্রাকটি জব্দ করা হয়।

এসআরবি জানায়, মোমিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৫টির বেশি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের মূল সদস্য বলে স্বীকার করেছেন। তার সহযোগীরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ বিষয়ে এসআরবি-১১-এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

আরও পড়ুন

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম