Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

Advertisement

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার দায়ের কোপে শফিকুল ইসলাম (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম বারুর গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে দিনমজুর শফিকুল ইসলাম তার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান। এ সময় একই বাড়ির জয়নাল আবেদীনের (এলু মেম্বার) ছেলে লিমন (৪০) ও তার বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাত (২২) গিয়ে বাঁশ কাটতে শফিকুলকে বাধা দেন। এ নিয়ে দুপক্ষই বাঁশঝাড়টি নিজেদের দাবি করে বাগবিতণ্ডা ও একপর্যায়ে মারামারিতে লিপ্ত হয়।

মারামারির একপর্যায়ে চাচা লিমন ও ভাতিজা নিশাত দা দিয়ে কুপিয়ে শফিকুল ইসলামের পেট চিড়ে নাড়িভুঁড়ি বের করে ফেলেন। পরে শফিকুলকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে অটোচালকের ধর্ষণ

রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে অটোচালকের ধর্ষণ

আরও পড়ুন

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক আমিনুল ইসলাম আর নেই

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক আমিনুল ইসলাম আর নেই

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম