Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ এএম

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

Advertisement

পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরুর গোশত বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। পরে তাদের ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাদের সাজা দেওয়া হয়। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাদের উপজেলার বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা নামক স্থানে আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের মঞ্জুর আলীর ছেলে রবিন প্রামানিক (২৫) ও খান মাহমুদপুর গ্রামের তাজের প্রামানিকের ছেলে মোলাই মাণিক ওরফে বাবর আলী (৪০)।

 ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে পুলিশের একটি মোবাইল টিম উপজেলার বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা নামক স্থানে চেকপোষ্টে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সাঁথিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। অটোরিকশার পেছনের সিট ও ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃত অথবা রোগাক্রান্ত গরুর চামড়া ছাড়ানো দেহের খণ্ডিত অংশসমূহ উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক চার মন।

পরে অটোরিকশায় থাকা দুইজন সন্দেহভাজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে জানান, তারা কসাইয়ের কাজ করেন। তারা ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রাম থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বাড়ি থেকে একটি অসুস্থ গরু ৪০ হাজার টাকায় কেনেন। পরে সেটি জবাই করে চামড়া ছিলে মাংস বিক্রির জন্য সাঁথিয়া পৌর এলাকায় তাদের মাংসের দোকানে নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু তারা গরুর মাংসের বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই নূর মোহাম্মদ সরকার ওই মাংস জব্দ করেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন তাদের ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

আরও পড়ুন

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক আমিনুল ইসলাম আর নেই

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক আমিনুল ইসলাম আর নেই

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম