Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ এএম

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের সঙ্গে শীর্ষ কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

বৃহস্পতিবার রাতে ২ মিনিট ৩ সেকেন্ডের ওই ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাউড স্পিকারে ছাত্রদল নেতা মহসিনের সঙ্গে ফোনালাপের সময় অন্য এক তরুণকে দিয়ে পুরো বিষয়টি ভিডিও করান রতন। ফোনালাপে মিছিলে রতনের আগমন এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে দুজনকে উত্তপ্ত ও আত্মপক্ষ সমর্থনের নানা কথা বলতে শোনা যায়।

সংবাদ প্রকাশের পর মহসিন সংবাদ সম্মেলন করে দাবি করেছিলেন, রতনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় নেই এবং মিছিলে রতন কীভাবে তার পেছনে এসে দাঁড়িয়েছেন তা তিনি জানেন না। তবে সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপ সেই দাবির বিপরীত চিত্র তুলে ধরেছে।

কথোপকথনে রতনকে বলতে শোনা যায়, ‘কিতা কইছো তুমি এইডা? তুমি আবার হুনো না ভাই... এখন কইতাছি ভাই, আমরা কি আমরার লাইগ্যানি গেছিলাম প্রোগ্রামডাত?’ জবাবে ছাত্রদল নেতা মহসিন বলেন, ‘আমি কি তোরে কইছি যে তোর লাইগ্যা আইছত, আমাগো লাইগ্যা আইছত না?... আমারে সাংবাদিকেরা ফোন দিছে। তোর ভিডিও দেইখ্যা কইতাছে— কিশোর গ্যাং, অস্ত্রধারী, হত্যা মামলার আসামি, কিশোর গ্যাংয়ের লিডার রতনের সাথে মহসিনকে পাওয়া গেছে।’

ফোনালাপে রতন বারবার 'রুবেল ভাইয়ের প্রোগ্রাম' উল্লেখ করে জানান, তিনি রুবেল ভাইয়ের ডাকেই ওই অনুষ্ঠানে এসেছিলেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, ‘রুবেল’ হলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম ওরফে রুবেল। এ বিষয়ে রুবেল জানান, বড় কর্মসূচিতে তিনি অনেককে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে রতন কার সঙ্গে বা কিভাবে এসেছিলেন সে বিষয়ে তার কোনো দায় বা ধারণা নেই।

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ফোনালাপ রেকর্ড করে ফাঁস করা হয়েছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্র।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ফোনালাপটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে জানানো হবে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ফোনালাপের বিষয়টি পুলিশের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির মিছিলে শীর্ষ কিশোর গ্যাং ‘আর স্কোয়াড’ বা ‘রতন গ্রুপ’-এর প্রধান রতন ছাত্রদল নেতা মহসিনের ঠিক পেছনে হেঁটে অংশ নেন। ২৫ সেপ্টেম্বর সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় রাজনীতিতে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। পুলিশ রতনকে হন্যে হয়ে খুঁজছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে অটোচালকের ধর্ষণ

রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে অটোচালকের ধর্ষণ

আরও পড়ুন

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক আমিনুল ইসলাম আর নেই

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক আমিনুল ইসলাম আর নেই

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম