হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জ-মৌলভীবাজারে-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহণ শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে শুক্রবার সকাল থেকে পুনরায় জেলার অভ্যন্তরীণ সড়কসহ সব সড়কে গণপরিবহণ চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মোটর মালিক গ্রুপ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভায় আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে দীর্ঘদিন ধরে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন সময় শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। সম্প্রতি হবিগঞ্জের ৩টি বাস মৌলভীবাজারে আটকে রাখা হয়। বিভিন্ন সময় বৈঠকের মাধ্যমে সমাধান হলেও পরে আবারও তারা বাস আটক করে শ্রমিকদের মারধর করে। এ ঘটনার প্রতিবাদে এবং বিষয়টি সুষ্ঠু সমাধানের দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়।
