Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

মনিরুল হক চৌধুরী ও তাছলিমা আক্তার। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার লালমাইয়ে ভূমিহীন হওয়ায় তাছলিমা আক্তার নামের এক তরুণীর শিক্ষক নিয়োগ বাতিল হয়। জমির খতিয়ান না থাকায় মন্ত্রণালয় থেকে তার নিয়োগ আটকে দেওয়া হয়। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে এগিয়ে আসেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এমপির হস্তক্ষেপে অবশেষে জটিলতার অবসান হয়েছে। হাসি ফুটেছে হতদরিদ্র পরিবারে। 

খোঁজ নিয়ে জানা গেছে, লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের পরতী গ্রামের অটোরিকশাচালক অহিদুর রহমানের মেয়ে তাছলিমা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি পান। তার বাবার নামে জমির খাজনা-খতিয়ান না থাকায় মন্ত্রণালয় তার নিয়োগপত্র আটকে দেয়। এতে অনিশ্চয়তায় পড়েন চাকরি প্রত্যাশী তাছলিমা। 

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী। ছয় কন্যা সন্তানের বাবা অহিদুর রহমান অটোরিকশা চালিয়ে সংসার পরিচালনা করেন। মেয়ের চাকরিতে নিয়োগের সব শর্ত পূরণ হলেও ভূমিহীনতার কারণে জমির খাজনা-খতিয়ান না থাকায় নিয়োগ বাতিল হওয়ায় বিপাকে পড়ে পরিবারটি। 

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নজরে আসে। পরে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। একপর্যায়ে তাছলিমা আক্তার ও তার পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

লালমাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও কাজী জাফর আহমেদ রাজন বলেন, তাছলিমা আমাদের গ্রামের মেয়ে। ভূমিহীন হওয়ায় তার চাকরি বাতিলের বিষয়টি জানতে পেরে আমরা এমপি মনিরুল হক চৌধুরীকে বিষয়টি অবহিত করি। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে চাকরির ব্যবস্থা করে দেন।

তাছলিমা আক্তার বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করলেও বাবার নামে জমির খাজনা-খতিয়ান না থাকায় আমার নিয়োগপত্র আটকে যায়। জেলা পর্যায় থেকে সব ঠিকঠাক থাকলেও মন্ত্রণালয় নিয়োগপত্রটি বাতিল করে দেয়। 

তিনি বলেন, দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় চাকরিটা আমার খুব দরকার ছিল। বাবা অনেক কষ্ট করে আমাকে কলেজ পর্যন্ত পড়িয়েছেন। কিন্তু ভূমিহীন হওয়ায় প্রাথমিকের সহকারী শিক্ষক পদে সব শর্ত পূরণ করেও নিয়োগ দেওয়া হয়নি। এখন মনিরুল হক চৌধুরীর সহযোগিতায় নিয়োগপত্র হাতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।

অহিদুর রহমান বলেন, আর্থিক সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়া তাছলিমার শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। নিয়োগপত্র পাওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণের পথ খুলে গেছে। তিনি মেয়ের চাকরির সুযোগ নিশ্চিত হওয়ায় এমপি মনিরুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাশকতা ঠেকাতে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২১১

নাশকতা ঠেকাতে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২১১

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

বসকে বেতন বাড়ানোর দাবি জানানোর ৮ কৌশল

বসকে বেতন বাড়ানোর দাবি জানানোর ৮ কৌশল

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৫৪৪

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৫৪৪

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আরও পড়ুন

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম