Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

প্রতীকি ছবি

Advertisement

মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে নাজমুল এবং রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খাঁ গ্রামের আকবর হোসেনের ছেলে কাউসার হোসেন। তিনি সাভারের আরাপাড়া এলাকায় ভাড়া বাসা থাকেন। 

শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দিনগত রাত দেড়টার দিকে উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের পাকা সড়ক থেকে ৩১ পিস ইয়াবাসহ নাজমুলকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।  এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। 

একই রাতে অপর অভিযানে উপজেলার মহাদেবপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশনের সামনে থেকে ৬০০ পিস ইয়াবাসহ কাউসার হোসেন (২৭) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরালের পর আটক মা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

আরও পড়ুন

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম