বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর
Advertisement
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দে বালতির পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লাহ বেপারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ওই গ্রামের বাসিন্দা ইলিয়াস শেখ ও স্মৃতি আক্তার দম্পতির মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইলিয়াস শেখের বাড়িতে টিউবওয়েলের পাশে পানি ভর্তি বালতিতে শাপলা রাখা ছিল। ওই শাপলা ধরতে গিয়ে শিশু তাসফিয়া পানি ভর্তি বালতির মধ্যে উপুড় হয়ে পড়ে যায়।
ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর পরিবারের লোকজন টের পেয়ে বালতির মধ্য হতে তাসফিয়াকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।
জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলীসহ কয়েকজন প্রতিবেশী জানান, শিশু তাসফিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

