ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
Advertisement
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম
এদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
|
ফলো করুন |
|
|---|---|
উপাচার্য পুনর্বহালের দাবিতে ১১তম দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)।
তবে প্রশাসন থেকে এখনও কোনো সাড়া না মেলায় শুক্রবার (২ অক্টোবর) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, আজকে আমাদের আন্দোলনের ১১তম দিন। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল।
তিনি আরও জানান, আমাদের ক্লাশ, পরীক্ষা এখন পর্যন্ত সবকিছু বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাশ-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
একই বর্ষের আরেক শিক্ষার্থী অরিন্দম দে বলেন, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা এই অনিশ্চয়তার একটা শেষ চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রথম দিন থেকেই আকুল আকুতি আপনি হস্তক্ষেপ করে এর একটা সমাধান এনে দিন। আমরা ক্লাশে ফিরে যেতে চাই।

