Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

রোকন আহমেদ জয়। ফাইল ছবি

Advertisement

ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকন আহমেদ জয় (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে। জয় ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ পূর্ব নয়াহাটী এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ছিলেন।

জানা যায়, জীবিকার তাগিদে জয় সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে দুই বছর থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি। 

নিহতের বাবা সাত্তার মিয়া বলেন, রোকন এক মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে আসে। সে বিয়ে করেনি। রাতে একা রুমে থাকত। জানতে পারি, সোমবার রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা তাকে মোবাইলে ফোন করে ঘর থেকে ডেকে নিয়ে যায়। আমরা তখন ঘুমে ছিলাম। সকালে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বাড়ির সামনের উঠানের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।

তিনি বলেন, আমাদের কোনো শত্রু নেই। আমাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। কারা তাকে এভাবে হত্যা করল, তার বিচার চাই।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত করছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার

নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর মিলল বিএসএফ সদস্যের লাশ

নিখোঁজের দুই দিন পর মিলল বিএসএফ সদস্যের লাশ

বাগানের আমগাছ থেকে হাফেজের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগানের আমগাছ থেকে হাফেজের ঝুলন্ত লাশ উদ্ধার

রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের লাশ উদ্ধার

রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের লাশ উদ্ধার

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আরও পড়ুন

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

চাঁপাই বিলে নতুন সম্ভাবনা পদ্ম ডাঁটায় ‘রেশম’, হাতছানি বৈদেশিক মুদ্রার

পদ্ম ডাঁটায় ‘রেশম’, হাতছানি বৈদেশিক মুদ্রার

রাজশাহীর বিড়ালদহ কলেজ শ্রেণিকক্ষে এক ছাত্রী, মন্ত্রী বললেন স্টুডেন্ট কোথায়?

শ্রেণিকক্ষে এক ছাত্রী, মন্ত্রী বললেন স্টুডেন্ট কোথায়?

ভ্রমণ ভিসায় এসে বিয়ের নামে প্রতারণা চীনা নাগরিকের ফাঁদে ১৫ নারী

চীনা নাগরিকের ফাঁদে ১৫ নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম