নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম
নিহত শিশু আদিবা ইসলাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সি শিশু আদিবা ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাড়ির পেছনের আঙিনায় লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।
নিহত আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

