Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ এএম

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, নারী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং কল্যাণে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, ‘গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ এ অঞ্চলের নারী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। শিক্ষা একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশ ও জাতির ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে। তাই শিক্ষার কোনো বিকল্প নেই।’ 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে এগিয়ে যেতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। তোমরা দেশসেরা হওয়ার স্বপ্ন দেখো এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো।’ 

এ সময় কলেজ জাতীয়করণ ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘গফরগাঁওয়ে নারী শিক্ষাপ্রতিষ্ঠান গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের চেষ্টা করব। এই কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধার বিষয়ে সরকারের পক্ষ থেকে আমি নজর রাখব।’ 

গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে এবং প্রভাষক সাব্বির কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও কলেজ গভর্নিং বডির সভাপতি শামীমা সুলতানা এবং মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাছিনুন নাহার। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

গৌরীপুরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

গৌরীপুরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

ময়মনসিংহ সেক্টর কমান্ডার বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

যুবকের বাসর রাতে এসে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, অতঃপর...

যুবকের বাসর রাতে এসে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, অতঃপর...

আরও পড়ুন

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম