Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ এএম

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি অডিটোরিয়ামে বক্তব্য দিচ্ছেন মাওলানা মামুনুল হক। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম থেকে একচুলও সরে আসা হবে না। গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলছে এবং চলবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি অডিটোরিয়ামে খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মামুনুল হক বলেন, গণভোটে দেওয়া জনগণের রায় কার্যকর করে সংবিধান সংস্কার ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। যে কারণে এদেশের ছাত্রজনতা এবং সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। এদেশের জনগণের গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম থেকে একচুলও সরে দাঁড়াবে না খেলাফত মজলিস।

তিনি বলেন, সরকার গঠনের জন্য ৫০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। অন্যদিকে সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছেন ৭০ শতাংশ মানুষ। কিন্তু সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। ৭০ শতাংশ মানুষের ভোটের কোনো মূল্য নেই, অথচ ৫০ শতাংশ মানুষের ভোটের শপথ নিয়ে সরকার গঠনে ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের অধিকার আদায়ে ঘরে বসে থাকার সুযোগ নেই। সবাইকে গণভোটের গণরায় বাস্তবায়নে সজাগ থাকতে হবে। 

খেলাফত মজলিসের আমির বলেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে ছয় মিনিট সময় নেয়নি। কিন্তু জনগণকে দেওয়া আমাদের অঙ্গীকারের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে গণরায় বাস্তবায়ন করুন। 

সংবিধান সংশোধন নয়, মৌলিক সংস্কারের দাবি জানিয়ে মমিনুল হক বলেন, সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়। অতীতে ১২টি সংসদে ১৭ বার সংবিধান সংশোধন করা হয়েছে। কিন্তু সংশোধনের মাধ্যমে আনা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে। তাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আরেকটি দুর্বল সংশোধনী নয়, প্রয়োজন মৌলিক সংবিধান সংস্কার।

তিনি বলেন, জুলাই বিপ্লবে হাজারো মানুষ জীবন দিয়েছেন। অনেকে আহত হয়েছেন, অনেকেই হারিয়েছেন তাদের দৃষ্টিশক্তি। এত রক্ত ও আত্মত্যাগ কোনো দুর্বল সংশোধনীর জন্য হয়নি। জুলাই বিপ্লব হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। বাংলাদেশকে ১৯৭২ সালের সংবিধান ও পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া চলবে না। এদেশের মানুষ শুধুমাত্র সংস্কার মেনে নেবে না। জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে সংবিধান মৌলিকভাবে সংস্কার করা প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

গৌরীপুরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

গৌরীপুরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

ময়মনসিংহ সেক্টর কমান্ডার বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

যুবকের বাসর রাতে এসে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, অতঃপর...

যুবকের বাসর রাতে এসে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, অতঃপর...

মাদক ও অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

মাদক ও অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

আরও পড়ুন

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

‘বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান’

‘বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান’

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম